ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:২০
কুমিল্লা, লালমনিরহাট, যশোর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।
রবিবার (২৯ জুন) সকালে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, সেলুন মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীর ওপর ঘরের দরজা ভেঙে বর্বরোচিত নির্যাতন, লালমনিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে শীল সম্প্রদায়ের পিতা-পুত্রকে হয়রানি ও গ্রেপ্তার, ঢাকার খিলক্ষেতে সার্বজনীন দুর্গা মন্দির উচ্ছেদ এবং যশোরের অভয়নগরে হামলার ঘটনা প্রমাণ করে দেশে সংখ্যালঘুরা এখনো নিরাপদ নয়। ২০২৪-এর স্বাধীনতার পর মনে হয়েছিলো দেশে সকল ধরনের বৈষম্য দুর হবে কিন্তু তা হয়নি বরং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার নির্যাতন নেমে আসছে। বক্তারা এসব ঘটনার দ্রুত বিচার, দোষীদের শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ফেস্টুন ও ব্যানার ধরে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার