কুড়িগ্রামে বিজিবি'র ৯দিন ব্যাপী মাদক বিরোধী কর্মসূচি পালিত
কুড়িগ্রামে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা ও বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবি জানায়,গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্ব পূর্ণ এলাকায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন যৌথভাবে এলাকায় জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য অপব্যবহার বিষয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন এবং পোস্টার প্রদর্শন করা হয়েছে।বিশেষ করে সীমান্ত এলাকা যাত্রাপুর চাকন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, নারায়নপুর বিওপি’র দায়িত্বপূর্ণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরডুবি, ময়দান, দিয়াডাংগা, ধলডাংগা, উত্তর ধলডাংগা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট,সোনাহাট,কেদার,কচাকাটা,মাদারগঞ্জ,চৌদ্দঘুড়ি,পাখিউড়ারচর,দইখাওয়ারচর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সদস্যরা ও এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিষয়ে জনসচেতনতামূলক সভা করা হয়।
এছাড়া মাদক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীর সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। কোন নাগরিক যাহাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে সচেতন ও প্রেষণা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ বিওপি’কে অবহিত করার জন্যও সভায় আলোচনা করা হয় বলেন জানান বিজিবি কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ ও জনগণের স্বার্থে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে।সম্প্রতি পুশইন ঘটনায় কঠোর অবস্থানে আছে বিজিবি, এছাড়া মাদক প্রতিরোধসহ অবৈধ মালামাল পাচার ঠেকাতে বিজিবি'র কঠোর নির্দেশনা আছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied