মসজিদ কমিটি নিয়ে দুর্নীতির অভিযোগ, আওয়ামীলীগ মুক্ত কমিটি চান এলাকাবাসী
মসজিদ কমিটি নিয়ে দুর্নীতি ও টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে । মাগুরা জেলার সদর উপজেলার ঘাসিয়ারা গ্রামের পশ্চিমপাড়া বায়তুর নূর জামে মসজিদ টির প্রতিষ্ঠা লগ্ন থেকেই আওয়ামী লীগের দোসর শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহিত এর পেটুয়া বাহিনীর সদস্য সাহেব আলী মোল্লা মসজিদটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
সাহেব আলী মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্মসাতের নানা অভিযোগ
থাকা সত্ত্বেও তিনি আওয়ামী লীগ করায় এলাকাবাসী চুপ থাকলেও ৫ আগস্ট এর পরে তাকে সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বল্লে তিনি পদত্যাগ করতে রাজি হন নাই।
তিনি কখনও অন্য কাউকে দায়িত্ব পালন করতে দেন না। ভয় ভিত্তি দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন।এই আওয়ামী লীগের দোসর ২৪ এর গণঅভ্যুত্থানের পরেও সে তার মহিমায় বহাল তবিয়তে আছেন এবং এক নায়ক তন্ত্রে দায়িত্ব পালন করে চলেছেন। উক্ত মসজিদের বড় এমাউন্ট দাতা ডাঃ মোহাম্মদ আলী কেও নানা ধরনের নির্যাতনের মাধ্যমে বিগত কমিটি থেকে সরে যেতে বাধ্য করেছেন।
এলাকা সুত্রে জানা গিয়েছে , মসজিদ কমিটির বিভিন্ন দানের অর্থ আত্মসাৎ করে নিজ বাড়িতে বিলাসবহুল বিল্ডিং তৈরি করেছেন। তার এ সকল কাজের সহযোগিতা করেন আওয়ামী লীগের ক্যাডার হানিফ, ইলিয়াস, আকরাম, সুমন নিছার এবং লাভলু প্রমূখ। কেউ প্রতিবাদ করলে এরা সবাই মিলে প্রতিবাদকারীর উপরে হামলা করেন। এই ভয়ে এলাকার কেউ মুখ খুলেনা।
এলাকা বাসির প্রানের দাবি, মসজিদটিকে আওয়ামী লীগের দোসর মুক্ত করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হস্তান্তর করা সহ বিগত দিনের হিসাব নিকাশ জনসম্মুখে প্রকাশ করে সঠিকভাবে মসজিদ পরিচালিত হোক।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন