দাউদকান্দিতে নদী পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন মাইথারকান্দি নদী দীর্ঘদিন ধরে দখল ও দূষণের শিকার। স্থানীয় বাজারের ময়লা-আবর্জনায় নদীর প্রায় পাঁচশত মিটার অংশ ভরাট হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীর আশপাশেই রয়েছে সুবল আফতাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে দুই হাজারের বেশি শিক্ষার্থী প্রতিদিন নানা পরিবেশগত ঝুঁকি মাথায় নিয়ে যাতায়াত করে।
এ অবস্থায় সচেতনতার আলো ছড়িয়ে দিতে আজ রবিবার (২৯ জুন) সকাল ১০টায় সুবল আফতাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে "নদী পুনরুদ্ধার, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা" শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেদোয়ান ইসলাম। সভাপতিত্ব করেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া।
আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি আসিফ কবির, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনির ফরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি,
ফ্রেন্ডশিপ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক এস. এম. মিজান পাপ্পু,
সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম আহমেদ,
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল ইসলাম, সমাজকর্মী মাজহারুল ইসলাম পাঠান।
স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় সক্রিয় অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন-
এইচ. এম. মোহন (আমার দেশ), মোঃ জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর), হানিফ খান (নয়া দিগন্ত), শরীফ প্রধান (ইত্তেফাক), আব্দুর রহমান ঢালী (প্রথম আলো), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), মোঃ শরিফুল ইসলাম (সকালের সময়), সাইফুল ইসলাম (বিবিজি অনলাইন), ও ইকরামুল হাসান (প্রতিদিন সংবাদ)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ও সমন্বয়ক শান্ত, স্থানীয় পরিবেশপ্রেমী, অভিভাবক, ও সচেতন নাগরিকবৃন্দ।
সভায় বক্তারা অবিলম্বে নদী পুনরুদ্ধার, বর্জ্য অপসারণ, এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই