কাউনিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিস্কুট জুস ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ
রংপুরের কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে উপজেলা বিএনপির সভাপতি ও কাউনিয়া-পীরগাছা সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে উপহার দেওয়া হয়েছে। গতকাল রোববার পরীক্ষা শেষে স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজ ও কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে সকল পরীক্ষার্থীদের হাতে থ্রিপিস বা গেন্জি, স্কুল ব্যাগ ও জুস তুলে দেন বিএনপির এ নেতা। এবারই প্রথম এই ধরণের উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক-পরীক্ষার্থীসহ স্থানীয় সুধিবৃন্দ। এ সব বিতরণ কালে কাউনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল আলম সফি, কাউনিয়া মহিলা কলেজ গভনিং বডির সভাপতি ও শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন, কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আলেফনুর সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে