ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ফেনীতে এলজিইডির প্রকল্পে অনিয়ম, নেপথ্যে দীপ্ত বাবু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৪৯

ফেনীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সদর উপজেলা সহকারী প্রকৌশলী দীপ্ত দাস, যিনি দীর্ঘদিন ধরে প্রকল্প তদারকির নামে নিজেই ঠিকাদারের ভূমিকায় কাজ করছেন বলে জানা গেছে।

অনুসন্ধানে উঠে আসে—দীপ্ত দাস সদ্য পলাতক উপজেলা চেয়ারম্যান শুসেন শীলের ঘনিষ্ঠজন। শুসেন শীল ও তার ভাতিজা ডালিম শীল পালিয়ে যাওয়ার পর তাদের ঠিকাদারি কাজের দায়িত্ব নিচ্ছেন দীপ্ত দাস নিজে। দীর্ঘ তিন বছর ধরে অদৃশ্য ইঙ্গিতে তিনি সহকারী প্রকৌশলী হয়েও উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সদর উপজেলার কালিদহ ও লেমুয়া ইউনিয়নের দৌলতপুর সড়কে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের নির্মাণে নানা অনিয়ম রয়েছে। প্রকল্পের স্টিমেট অনুযায়ী, যেখানে ২ ফুট প্রশস্ত ও ২২ ইঞ্চি গভীরতা থাকার কথা, সেখানে বাস্তবে পাওয়া গেছে ১৪ ইঞ্চি প্রশস্ত ও ১৭ ইঞ্চি গভীরতা। এবং উক্ত প্রকল্পে সময়মতো কাজ শেষ না হওয়ার অভিযোগও রয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বিশেষ আবেদন দেখিয়ে পুনরায় মেয়াদ বাড়ানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীপ্ত বাবু এসব অনিয়মের বিষয় স্বীকার করলেও কাজ বন্ধ না করে বরং এক বিএনপি নেতার মাধ্যমে প্রকল্প পরিচালনা করে চলেছেন। অভিযোগ রয়েছে, এইসব অনিয়মে সহায়তা করছেন এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা সহকারী প্রকৌশলী দীপ্ত দাস জানিয়েছেন, দৌলতপুর সড়কের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। 
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ত্রিশালে দুই বোনের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

গোপালগঞ্জ পৌরসভার ইতিহাস কিন্তুু উন্নয়নের ছোঁয়া কতটুক

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি