যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলেননি রোনালদো
বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারের আসরে বেশকিছু বড় তারকা খেলছেন না। তাদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার দাবি, তিনি ক্লাব বিশ্বকাপ খেলার আমন্ত্রণ পেয়েছেন। তবে প্রস্তাবে সায় দেননি।
ভক্তদের মনে নিশ্চয়ই একটি প্রশ্নের উদ্রেক হয়েছে। সেটি হলো- কেন ক্লাব বিশ্বকাপে খেলতে অনীহা প্রকাশ করলেন রোনালদো? ভক্তদের সেই কৌতূহল মিটিয়েছেন ৪০ বছর বয়সী তারকা।
তিনি জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপে খেলার চেয়ে বিশ্রাম নেওয়া এবং রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার প্রস্তুতি নেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
গেল বৃহস্পতিবার সৌদি প্রো লিগের দল আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি সই করেন রোনালদো।
২০২৭ সাল পর্যন্ত সৌদিতেই থাকতে যাওয়া এই তারকা আল নাসরের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, ‘আমার কাছে কিছু প্রস্তাব ছিল ক্লাব বিশ্বকাপে খেলার। কিন্তু আমার মনে হয়েছে তা অর্থবহ হবে না। কারণ আমি ভালোভাবে বিশ্রাম নিতে চাই, ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। কারণ এই মৌসুমটা অনেক দীর্ঘ হবে। এই মৌসুমের শেষেই বিশ্বকাপ রয়েছে।
‘তাই আমি শুধু আল নাসরের জন্যই নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে চাই’- যোগ করেন রোনালদো।
চলতি মাসের শুরুতে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগের শিরোপা জিততে পর্তুগালকে সাহায্য করেন রোনালদো। সেই সময়ই গুঞ্জন উঠেছিল, ক্লাব বিশ্বকাপে অংশ নিতে অন্য ক্লাবে যেতে পারেন ‘সিআরসেভেন’।
রোনালদো ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি আগামী বছরের বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে) অংশ নিলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়বেন।
তিন বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন।
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি