ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

অশ্রুসিক্ত চোখে নতুন ঠিকানায় পগবা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১১:১২

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ফরাসি ক্লাব এএস মোনাকোর সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি সই করেছেন তিনি। 
২০২৩ সালের আগস্টে পগবার নমুনা পরীক্ষায় উচ্চমাত্রার টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়া যায়। তদন্তে সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পগবার বিপক্ষে চার বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 
কোনো ‘অন্যায় করেননি’ জানিয়ে  শাস্তির বিরুদ্ধে আপিল করেন পগবা। তার আপিলে শাস্তি কমে ১৮ মাসে আসে। গত মার্চে সেই নিষেধাজ্ঞা শেষ হয় পগবার।
পগবার সাথে চুক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে মোনাকো। ভিডিওর ক্যাপশনে লেখা আছে ‘পল পগবার জন্য একটি আবেগঘন মুহূর্ত।’ভিডিওতে দেখা যায়, চুক্তিতে সই করার সময় আবেগে ভেঙে পড়েন ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপজয়ী পগবা। 
চুক্তির পর পগবা বলেন, ‘দুই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া আমি অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং প্রমাণ করতে চাই যে আমি এখনও শেষ হয়ে যাইনি।’

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল