মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার ২ অপহরণকারী আটক
কুমিল্লার মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির আশিরপাড় আন নূর নুরানি মাদ্রাসা থেকে গত ২১ জুন সকালে নিখোঁজ হয় সাত বছরের শিশু মোহাম্মদ রাসেল। ঐদিন সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তার পরিবার এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। ঐদিন সন্ধ্যায় নিখোঁজ হওয়া শিশুটির মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরই প্রেক্ষিতে গত কাল রাতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)দক্ষতা ও চৌকসতায় জামালপুর থেকে শিশু মোহাম্মদ রাসেলকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।শিশু টির পরিবার ও মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ২১জুন মাদরাসায় আসে শিশু মোহাম্মদ রাসেল। ঐদিন সকাল ১১টায় এক ছন্দবেশী অপহরণকারী রাসেলকে কিছু খাবার কিনে দেওয়ার কথা বলে অপরিচিত স্থানে নিয়ে যায়। মাদরাসার সিসিটিভির ফুটেজে ধরা পড়ে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার দৃশ্য। ২১জুন সন্ধ্যায় রাসেলের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর থেকে মনোহরগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে কয়েকটি দলে বিভক্ত হয়ে। অবশেষে মনোহরগঞ্জ থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় গত রাত ৯টা ৩০ মিনিটে জামালপুর থেকে অপহরণকারীদের কবল থেকে রাসেলকে জীবিত উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে জানান- গত ২১জুন তারিখে আশীরপাড় আন নুর নুরানি মাদ্রাসা থেকে রাসেল (৭) নামের একটি শিশু অপহরণ হয়। উক্ত ঘটনায় মনোরমগঞ্জ থানায় অজ্ঞতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলার অজু করা হয়। উক্ত অপহৃত ভিকটিমকে জামালপুর জেলার জামালপুর সদর থানার দিকপাইত এলাকা থেকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারীসহ দু’জন আসামি গ্রেফতার করা ।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত