ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্র অধিকার পরিষদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১:৩৫

খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ এবং তাদের অভিভাবকদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর বয়রা মোড়ে অবস্থিত খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও, খুলনা মহানগরীর আরও ১৩টি কলেজে এই কার্যক্রম চলমান রয়েছে।

এই কার্যক্রমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর শাখা পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনছে এবং তাদের ও অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন, পানি এবং কলম বিতরণ করছে।

উক্ত প্রোগ্রামটি উদ্বোধন করেন আলহাজ্ব রাশিদুল ইসলাম (এস কে রাশেদ), যিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক, খুলনা মহানগর গণ অধিকার পরিষদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. জনি, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগীয় উপকমিটি সদস্য, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদার সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ খুলনা মহানগর, এবং মো. তাজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর।

এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্ব রাশিদুল ইসলাম (এসকে রাশেদ), কেন্দ্রীয় গণ নেতা ও খুলনা নগরীর সাধারণ সম্পাদক; মো. ফয়সাল শেখ, সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ খুলনা মহানগর ও প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা; এবং রিয়াজুল ইসলাম রিজু, সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ খুলনা মহানগর।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের শেখ সম্রাট ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুল হক রাদ-এর নেতৃত্বে এই সহায়তা কেন্দ্র পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবি এবং খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের সদস্য রাকিব, অভি, তামিম, শ্যামল, ইমন, আলামিন সহ আরও অনেক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন