ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পর যা বললেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১:৪৬

দুই দলের পার্থক্যটা ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছিল স্পষ্ট ফেবারিট। তবে প্রতিপক্ষ ইন্টার মায়ামিতে লিওনেল মেসি থাকায় তাদের সমীহ করার কথা জানিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু মাঠের খেলায় পিএসজির দাপুটে পারফরম্যান্সে রীতিমতো বিধ্বস্ত হয়েই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। শেষ আটে ওঠার পথে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 

সাবেক ক্লাবের কাছে বিধ্বস্ত হওয়ার পর কোনো অজুহাত দাঁড় করাতে চান না মেসি। স্বীকার করে নিয়েছেন দুই দলের মধ্যে পার্থক্যটা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের কাছে পরাজয়ের মাধ্যমে—একটি দলে এমন কিছু মানুষ আছেন যাদের আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে আমি খুশি হয়েছি।’

টুর্নামেন্ট শেষে এখন মায়ামিতে নিজের বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন মেসি। এরপর আবার দলে ফিরবেন এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেবেন। মেসি বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের লক্ষ্য পূরণ করেছি—টুর্নামেন্টের সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়া। এখন সময় এসেছে এমএলএস এবং সামনের যেসব চ্যালেঞ্জ আসছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার।’

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসি আরও বলছিলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতা করা এবং বোঝানো যে আমরা এই প্রতিযোগিতার গুরুত্ব বুঝি। আমি জানি না মানুষ আমাদের কাছ থেকে এই পারফরম্যান্স আশা করেছিল কি না, কিংবা অনেক কম আশা করেছিল, কারণ আমরা যেভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে এসেছি এবং যে গ্রুপে পড়েছিলাম, সেটা তো সবাই জানে।”

পিএসজির প্রশংসা করে মেসি বলেন, ‘তারা দুর্দান্ত দল, তারা শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সত্যি বলতে খুব ভালো করছে... আর কিছু না। খেলাটা আমরা যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা ভালো ছাপ রেখেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি, এখন পরবর্তী টুর্নামেন্টের কথা ভাবছি।

তিনি আরও জানান, প্রতিযোগিতাটি উপভোগ করেছেন, যদিও পারফরম্যান্স এবং দলের মানের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন যাতে দল সেরা পর্যায়ে পৌঁছাতে পারে।

এমএসএম / এমএসএম

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা