ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাংবাদিক শহীদের ওপর হামলা: গ্রেফতারের পরও থামছে না হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ২:৮

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা শাহ প্লাজায় জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক শহীদুল ইসলামের সন্তানকে বেধড়ক মারধরের জেরে তার ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৩ জন, যার মধ্যে শাহ প্লাজা মার্কেটের দ্বিতীয় তলার ইনচার্জ ফোরকানও রয়েছেন, জেলহাজতে থেকেও বিভিন্ন মাধ্যমে মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন।

গত ২২ জুন, ২০২৫ তারিখ রাত ৯:৩০টায় ওই ভবনের ইনচার্জ ফোরকান, মনিরুল ইসলাম ও নুরুল ইসলাম সাংবাদিক শহীদুল ইসলামের সন্তানকে আঘাত করেন। কেন এবং কোন অপরাধে সন্তানকে এভাবে আঘাত করা হয়েছে, তা জানতে চাইলে সাংবাদিক শহীদুল ইসলামকে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করা হয় এবং এই বিষয়ে জবাবদিহিতা করতে বাধ্য নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এরপর সাংবাদিক শহীদুল ইসলাম নিজের পরিচয় দিলে এবং এভাবে কথা বলার কারণ জানতে চাইলে শাহ প্লাজার ইনচার্জ ফোরকান, মনিরুল ইসলাম ও নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ওপরও আক্রমণ করে বসেন। পিতা-পুত্রের আর্তনাদে আশেপাশের কেউ আসার আগেই তিন কর্মচারী ও তাদের সাঙ্গপাঙ্গরা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দেয়। সাংবাদিক পুত্রকে লোহার রড দিয়ে সজোরে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, যেখানে পরে চারটি সেলাই করতে হয়। সাংবাদিক শহীদুল ইসলামকে চোখে আঘাত করে উপর্যুপরি মারধর করা হয় এবং বলতে থাকে "জন্মের মতো সাংবাদিকতা ছুটিয়ে দেব।" এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে জরুরি সেবা নিতে নিয়ে যাওয়া হয়। অবস্থার গুরুতর বিবেচনায় চিকিৎসক তাকে ভর্তি করে নেন।

এই ঘটনায় সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয় এবং চট্টগ্রাম সিইপিজেড থানায় মামলা নং ১২/২০২৬ দায়ের করা হয়। আহত শহীদুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মামলা দায়েরের পর সিইপিজেড থানার ওসি মো. জামির হোসেন জিয়া দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন এবং মন্তব্য করেন যে, অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না।

ওসি'র নির্দেশ পাওয়ার পর এসআই মামুন সংগীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযানের মাধ্যমে তিন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন:

১. মো. ফোরকান (৩৮), পিতা- মৃত সিদ্দিক আলম, মাতা- মোছা. জহুরা বেগম, সাং- জুইদল্লী, পো.-বুরুমছড়া, থানা-আনোয়ারা, জেলা- চট্টগ্রাম। বর্তমানে- শাহ প্লাজা মার্কেট, ৫ম তলা, রুম নং- ৫২৩, বন্দরটিলা, থানা-ইপিজেড।
২. মো. মনিরুল ইসলাম (২৮), পিতা- আব্দুস সালাম, মাতা- নুর বানু, সাং- চর ফয়েজউদ্দিন, ডাকঘর- হাজিরহাট, থানা-মনপুরা, জেলা-ভোলা। বর্তমানে- শাহ প্লাজা, ৫ম তলা, রুম নং- ৫৭১।
৩. মো. নুরুল ইসলাম (৫৪), পিতা- মৃত সৈয়দ আলী, মাতা- মোছা. জরিফা খাতুন, সাং- বড় তোফা, পো.-চুরিয়া বিষ্ণুপুর, থানা-লাকসাম, জেলা- কুমিল্লা। বর্তমানে- শাহ প্লাজা, ৪র্থ তলা, রুম ফ্যামিলি-০৫, বন্দরটিলা, থানা-ইপিজেড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের মামলার এজাহার বিবেচনায় ২ ও ৩ নং আসামিকে আদালত জামিন মঞ্জুর করেছেন এবং ১ নং আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি সাংবাদিকসহ স্থানীয় সচেতন মহল মনে করছেন যে, ঘটনার প্রকৃত সত্য লিপিবদ্ধের ক্ষেত্রে মামলা দায়েরের সময় যেন সাধারণ নাগরিক হয়রানির শিকার না হয়। কোনো অপরাধীদের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে এজাহারের দুর্বলতায় যেন অপরাধচক্রের হোতারা সহজেই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। এমনটা হলে নাগরিক সমাজের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তার বিষয়টি সংস্কারের অগোচরেই থেকে যাবে।

স্থানীয় লোকজন যথোপযুক্ত বিচারের মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন