পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা কিনা মন্ডল হত্যা মামলায় আসামী হলেন বিএনপি নেতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (৪০) কিনাকে হত্যার ঘটনায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে হুকুমের আসামী করে আরো দুজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তাঁর পরিবার।
নিহতের ভাই রেজুয়ান হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর (পুটারবিল) এলাকার কামালের ছেলে আরিফুল ইসলাম (২১) ও মৃত নাছের প্রামাণিকের ছেলে হাফিজার রহমান (৬০)।
রবিবার (২৯ জুন) পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (কিনা) দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেলে অবস্থান করছিলেন। তখন পুর্বপরিকল্পতি ভাবে হাফিজার রহমান কিনার মোটরসাইকেল সজোরে লাথি মেরে ফেলে দেয়। এসময় আরিফুল আকড়াযুক্ত গাছের ডাল দিয়ে তার মাথার পিছনে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পরেন।
তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরবর্তীতে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় (২৬ জুন) বৃহস্পতিবার সকালে মৃত্যু বরন করেন।
মামলার বাদি নিহতের বড়ভাই রেজুয়ান মন্ডল বলেন, প্রকাশ্য দিবালোকে যাঁরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই। সেই সঙ্গে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
অন্যদিকে এ মামলায় পৌর বিএনপির নেতাকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় আমি যেটুকু জানতে পেরেছি সেটি হল তার ব্যাক্তি দ্বন্দ্ব। প্রথমে একটি ঘটনাকে কেন্দ্র করে কিনা আরিফুল নামের ওই ছেলেকে মারপিট করে। পরে ওই ছেলে কিনাকে মারপিট করলে সে মারা যায়।
তিনি আরো বলেন, আমার মনে হয় এঘটনায় পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এ মামলায় তাকেও আসামী করেছে। এ মামলা থেকে জিয়াউল ফেরদৌস রাইটের নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট উপজেলা বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এঘটনার সুষ্ঠ ও নিরেপক্ষ তদন্তেরও দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক