ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৩৪

কুড়িগ্রামের সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদা পারভীন। তিনি বলেন, “দুর্যোগের সময় কেবল সরকারি উদ্যোগই নয়, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত আছেন, তাদের সক্রিয়তা ও দক্ষতাই মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। লাইট হাউজ যেভাবে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে, তা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদৎ শাহরিয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জসিম উদ্দিন, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় বক্তারা বলেন, ভূমিকম্প, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকিতে থাকা কুড়িগ্রামের মতো এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব অনেক বেশি। দুর্যোগ পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন সাড়া এবং পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান তাদের সক্ষমতা বাড়াবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, শুধু সরকারি দপ্তরের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও সচেতন করে দুর্যোগ মোকাবেলায় অংশ নিতে হবে। লাইট হাউজের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলার জন্য কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

দিনব্যাপী এ কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ে আলোচনা ছাড়াও দলগত কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রস্তুত করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার