ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজারহাটে ফার্মাসিস্টের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চিকিৎসক-কর্মচারীদের মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৪৩

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীরা একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চিকিৎসক, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা। বক্তারা বলেন, “একজন সরকারি স্বাস্থ্যকর্মী কর্তব্যরত অবস্থায় এমন বর্বর হামলার শিকার হওয়া শুধু দুঃখজনক নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর চরম ব্যর্থতার প্রমাণ।”

উল্লেখ্য, গত ২৮ জুন (শনিবার) রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুন তার দায়িত্ব পালনকালে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দিতে হয়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একইসাথে হাসপাতাল প্রাঙ্গণে সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং কর্মরত স্বাস্থ্যসেবকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডা. উম্মে কুলসুম বিউটি, মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন, জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়, সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার, মিডওয়াইফ লতা রায়সহ অন্যান্য কর্মরত স্টাফরা।

বক্তারা বলেন, “আমরা সেবা দিতে এসেছি, লাঞ্ছিত হতে নয়। স্বাস্থ্যখাতকে দুর্বল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে হবে। এই হামলার বিচার না হলে, আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

মানববন্ধনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার