ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ বিকাল ৫:৩৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। আসন্ন এই আসরে যুক্ত হতে যাচ্ছে নতুন দল। ইতোমধ্যেই 'নোয়াখালী রয়্যালস' নামে দল নিতে আবেদন করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যেটির মালিকানায় থাকবে শায়ান্স গ্লোবালের নামের একটি প্রতিষ্ঠান।

বিপিএলে দল পেতে আজ সোমবার বিসিবিতে আবেদন পত্র জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।

এদিন শায়ান্স গ্রোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

এ ছাড়া গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান'স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল