লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা
কুমিল্লার লাকসামে সোমবার (৩০ জুন) দুপুরে ঐতিহ্যবাহী লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে মাদক, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এই সভায় অংশ নেন।
বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ভৌমিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. নিজাম উদ্দিন। নবম ও দশম শ্রেণি সহ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মহসিন উদ্দিন খান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান সমাজে যুবসমাজ মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে। এছাড়া বাল্যবিবাহ একটি অভিশপ্ত রূপ ধারণ করেছে, যেখানে অনেক অভিভাবক অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে লোভে পড়ে অভিভাবকরা বিদেশি ছেলের কাছে মেয়েকে বিয়ে দিচ্ছেন। পরিবেশ দূষণও ভয়াবহ রূপ ধারণ করেছে; যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ ধ্বংস হচ্ছে। বিশেষ করে পলিথিন যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ মারাত্মক আকার ধারণ করেছে। তাই ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীদের পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা পরিবেশ সুন্দর রাখতে সহায়ক হবে। সভায় জুলাই গণ আন্দোলনের পর মেয়েদের ট্রাফিকের দায়িত্ব পালনের বিষয়টি প্রশংসার যোগ্য হিসেবে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানানো হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ