ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জাতীয় দলের নির্বাচক প্যানেলে আরও একজনকে নিচ্ছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১২:০

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পর নতুন করে বিসিবি তার জায়গায় কোনো নির্বাচককে নিয়োগ দেয়নি। গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ এই দু’জন মিলেই গেল ৫ মাস ধরে দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচক প্যানেলের। যেখানে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। 

নতুন করে বিসিবি আরও এক নির্বাচককে নিয়োগ দিতে চায় বলে আগেই জানা গিয়েছিল। গতকাল বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন নতুন নির্বাচক নিয়োগের কথা। তবে কে দায়িত্ব পেতে যাচ্ছেন তা এখনও তিনি নিশ্চিত করেননি।জাতীয় দলের নির্বাচক করতে সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি, তিনি বর্তমানে নারী দলের নির্বাচকের দায়িত্বে আছেন বুলবুল বলেন, ‘আমাদের এখানে তিনজন জাতীয় দলের জন্য সিলেক্টর ছিল। একজন চলে গেছে, এখন দুইজন আছে। আমরা সেখানে কীভাবে আরেকজন যুক্ত করতে পারি (আলোচনা হয়েছে)। দুজনের ক্ষেত্রে দায়িত্বটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। নীতিগত সিদ্ধান্তে বেশ কিছু নাম এসেছে, সেই আলোচনা এখনও চলছে, কোনো কিছু ফাইনাল হয়নি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, শিপনের সঙ্গে বিসিবির কথা চলছে। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে পারেন নতুন সহকারী নির্বাচক। তবে নারী দলের বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন সেখানে, এরপর যোগ দিতে পারে পুরুষ দলে। সেই সময় পর্যন্ত শিপনের জন্য বিসিবি অপেক্ষা করবে কি না তা সময়ই বলে দেবে।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল