ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: ঐক্য ও সংগঠনের বার্তা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১২:১৫

দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৩০ জুন (সোমবার) বিকেল ৩টায় ইউনিয়নের পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, যিনি বলেন, "দলের শক্তি তৃণমূলে, তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে।"

প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, "বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, ডা. শাহিদুল আলম বাবুল, এবং কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী হেলাল ইসাক, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মাস্টার।

এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও সভাপতি পদপ্রার্থী মিয়া মো. শফিকুল ইসলাম, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রেজাউল করিম (কালাম), সোলেমান প্রধান, রফিক শেখ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম লাল, আব্দুর রহিম, আবুল কালাম সিকদার, মিজান মুন্সী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সাধারণ সম্পাদক ডিএম সাদ্দাম হোসেন।

সমাপনী বক্তব্যে মো. হেলাল ইসাক বলেন, "এত কষ্ট করে সম্মেলনে উপস্থিত হয়ে যাঁরা এ আয়োজনকে সফল করেছেন, আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মেলন আমাদের নতুন প্রত্যয় ও দলকে সুসংগঠিত করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দলের প্রয়োজনে যেকোনো কঠোর পরিস্থিতির মধ্যেও অতীতের মতো দলের পাশে থাকব।"

উল্লেখযোগ্যভাবে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার এক ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলা নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত

চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়

‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ

‎চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ

আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি

রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র‍্যাব

বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা