কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময় সভা
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কুড়িগ্রামে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী।
গত ৩০ জুন রাত ৯টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অবস্থিত সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
সভায় ক্যাম্প কমান্ডার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও আশ্বাস দেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করবে।
সভায় পূজা উদযাপন কমিটির নেতারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ