রাণীনগরে বিএনপির সৈনিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সৈনিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোনা ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোনা ইউনিয়ন সৈনিক দলের সভাপতি মো. সিয়ানুল ইসলাম সোহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, জাতীয়তাবাদী সৈনিক দলের উপজেলা সভাপতি পাভেল রহমান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠু, সাগর হোসেন, হাফিজুর রহমান মণ্ডলসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নেতারা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!