স্বনির্ভর ইউনিটে পরিণত আরএমপি, রাজশাহীর গর্ব
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অফিসার অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আরএমপির ৩৩ বছরের সাফল্য তুলে ধরে ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, "১৯৯২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে আরএমপি আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এটি একটি আধুনিক, সুসংগঠিত ও স্বনির্ভর ইউনিটে পরিণত হয়েছে।"
শুরুতে মাত্র ৯২ বর্গকিলোমিটার এলাকায় ৪টি থানা নিয়ে গঠিত আরএমপির আওতা এখন ৪৭২ বর্গকিলোমিটারে বিস্তৃত। বর্তমানে এর অধীনে রয়েছে ১২টি থানা—বোয়ালিয়া মডেল, রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, কাঁটাখালী, বেলপুকুর, শাহ মখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, দামকুড়া ও কর্ণহার। এছাড়াও রয়েছে ১২টি পুলিশ ফাঁড়ি ও ৩টি বিশেষ পুলিশ দল। ইউনিটটির কার্যক্রম পরিচালিত হচ্ছে ৪টি অপরাধ বিভাগ—বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, শাহ মখদুম ও মতিহার—এর মাধ্যমে।
আরএমপির অধীনে সিটিএসবি (কাউন্টার টেরোরিজম), দাঙ্গা দমন বিভাগ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা, প্রসিকিউশন, এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, কল্যাণ শাখা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। শুরুর সময় আরএমপির জনবল ছিল ১,১৩৫ জন, বর্তমানে তা দাঁড়িয়েছে ৩,৪১৪ জনে। জনবল বৃদ্ধি ও কাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে আরএমপি আজ একটি সক্ষম ও কার্যকর বাহিনীতে পরিণত হয়েছে।
কমিশনার আরও বলেন, "রাজশাহী শহর পরিচ্ছন্নতা, শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষানগরী হিসেবে যে মর্যাদা পেয়েছে, তাতে আরএমপির অবদান অপরিসীম। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সেবা দিয়ে এ বাহিনী নগরবাসীর আস্থা অর্জন করেছে।"
উল্লেখ্য, ১৭৭২ সালে রাজশাহী জেলা গঠনের পর ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা প্রতিষ্ঠিত হয়, যা ১৯৯১ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। আর এই কর্পোরেশন অঞ্চলকে কেন্দ্র করেই ১৯৯২ সালে আরএমপির যাত্রা শুরু হয়। বর্তমানে আরএমপি রাজশাহীর গর্ব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত