জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের বৈরাগী মোড়ে ‘বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট’ এবং ‘আরিফ কম্পিউটার’-এ দুটি কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও আয়েশা সিদ্দিকা তাওহীদা।
জেলা প্রশাসন জানায়, জেলার পাঁচটি উপজেলায় মোট ১৮টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হবে। এরই অংশ হিসেবে সদর উপজেলায় ২টি এবং কালাই উপজেলায় ১টি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
এই সহায়তা কেন্দ্রগুলো থেকে নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, খতিয়ান, জমির নকশা সংগ্রহসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন সেবাপ্রার্থীরা। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং ভূমিসেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’