ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৪:৩৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিসেফ ও ভাইটাল স্ট্র্যাটেজিসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক মি. হুয়ান আরেডোন্ডো, ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো. মঈন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গণপতি রায়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এফ. ইসলাম।

পরিদর্শন কার্যক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার। এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

ফটোসাংবাদিক মি. জুয়ান আরেডোন্ডো এ সময় মাঠপর্যায়ে তথ্য ও চিত্র সংগ্রহ করেন। তিনি বলেন, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে এ ধরনের নিবন্ধন কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার মতো একটি বড় দৃষ্টান্ত।

প্রতিনিধিদল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিবন্ধন কার্যক্রমে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সে সম্পর্কে সরাসরি জানেন। তারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণ এখনো নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিকভাবে জানে না। তাই সচেতনতামূলক কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।

পরিদর্শন শেষে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ধামাইনগর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২