ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কেরানীগঞ্জের কলাতিয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান: দাউদ শিকদার


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৫:১৮

কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নে মাদককে জিরো টলারেন্সে আনার লক্ষ্যে দলীয় লোকজন ও এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দাউদ শিকদার। মঙ্গলবার (১ জুলাই,২৫) সকালে কলাতিয়া ইউনিয়নে নিজ কার্যালয়ে মাদক নির্মূলে গৃহিত পদক্ষেপ সম্পর্কে 
দৈনিক সকালের সময়কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের চিহ্নিত করতে গঠনমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। মাদকের ছোবলে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে পরিশ্রমী ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে চাইলে মাদক মুক্ত সমাজের কোন বিকল্প নেই। 

অত্র এলাকায় মাদক নির্মূলে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হচ্ছে, মাদক ব্যবসার সাথে জড়িত অভিযুক্তদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হচ্ছে, বাবা-মায়েদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনামূলক উদ্যোগ নেয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধতার পাশাপাশি প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহবান জানান বিএনপি নেতা দাউদ শিকদার।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার