ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১১:৫

‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদা শর্মা বেশ সক্রিয়। 
সম্প্রতি এ অভিনেত্রী এক দুর্ঘটনায় মুখে পড়েছিলেন গুরুতর চোটও লেগেছিল তার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন আদা শর্মা।
প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে। চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন। এই বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’
তার কথায়, ‘আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।’
প্রসঙ্গত, ভৌতিক ঘরানার ছবি ‘১৯২০’র হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় আদার। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হত। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি। 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক