কেউ যদি আমার পোলারে একটা হুইলচেয়ার দিত তাহলে দোয়া করতাম
প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় তাহেরা বেগম। জরাজীর্ণ একটি হুইলচেয়ারে বসে রয়েছে প্রতিবন্ধী ছেলে সজিব (১৮)। ছেলেকে নিয়ে ছোট-বড় বাজারের অলি-গলিতে ভিক্ষা করে সংসার চালাচ্ছেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তাহেরা বেগমের স্বামী মারা গেছেন প্রায় ৯ বছর পূর্বে। তার ৩টি মেয়ে ও ২টি ছেলে রয়েছে। সংসার চালানোর মতো কেউ নেই। দুই মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিলেও এক মেয়ের স্বামীর বাড়িতে ঝামেলার কারণে সেও এসে এই মায়ের কাছে থাকেন।
মায়ের আর কী করার, প্রতিবন্ধী এই ছেলেকে নিয়ে সংসারের হাল ধরেছেন। প্রতিবন্ধী ছোট ছেলেকে নিয়ে ভিক্ষা করেই কোনোরকম সংসার চালাচ্ছেন। এছাড়া স্বামী মারা যাওয়ার আগে উপজেলার খায়েরহাট হতে একটি সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকার চাপ তো আছেই। ওই ঋণের টাকার জন্য এ অসহায় মহিলার সাথে খারাপ আচরণ করেন এনজিওকর্মীরা।
করোনার আগে ঢাকায় বস্তিতে থাকতেন আর ওখানে ভিক্ষা করে সংসার চলত। করোনার কারণে এখন গ্রামে এসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রতিদিন ৩-৪শ টাকা পান। ওই টাকা দিয়ে কোনোরকম সংসার চালান। কেউ তেমন একটা ভিক্ষা দিচ্ছে না। ছেলের নামের একটা প্রতিবন্ধী ভাতা কার্ড পেলেও ওই টাকায় কিছু হয় না বলে জানান তাহেরা বেগম।
তিনি জানান, অনেক কষ্টে তাদের সংসার জীবন চলছে। কেউ তাদের খবর নেয় না। চরম সংকটে দিন কাটছে এ প্রতিবন্ধী পরিবারের। করোনাকালীন মানুষও তেমন একটা ভিক্ষা দিতে চায় না। যে টাকা পায় তা দিয়েই তাদের সংসার চলছে। প্রতিবন্ধী ছেলেটির একটি হুইলচেয়ারও ছিল না। দক্ষিণ বাসস্ট্যান্ডে এক ব্যক্তি মারা যাওয়ার পর উনার ব্যবহৃত এ জরার্জীণ হুইলচেয়ারটি ছেলেটিকে দেন। এটাই তার চলাচলের একমাত্র বাহন। হুইলচেয়ারটি জরার্জীণ হওয়ায় ঠেলতে তার মায়ের অনেক কষ্ট হয়।
তাহেরা বেগম জানান, ‘স্বামী মইরা গেছে ৯ বছর আগে। কোনো ভাতা-টাতা পাই না। জন্ম থেকেই ছেলেটি প্রতিবন্ধী। হাঁটতে পারে না, কথা কইতে পারে না। আমার প্রতিবন্ধী পোলাটার বেশি ওজন, হের লইগ্যা অনেক কষ্ট হয়। রোদের মধ্যে হারাদিন ঘুরে ৩-৪শ টিয়া পাই, ওই টিয়া দিয়া কোনো রহম চাউল-ডাইল কিনইয়া নেই। আমার একখান কাপড়ও নাই। আমার পোলার হুইলচেয়ারটি ভাঙ্গাচোরা। তাই ঠেলতে অনেক কষ্ট হয়। কেউ যদি আমার পোলারে একটা হুইল চেয়ার দিত তাইলে তার জন্য দোয়া করতাম।’
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান