ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ২:৪

উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। তাই সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ব্যায়ামাগার এলাকায় ভীড় করেছেন দলের নেতাকর্মীরা। সকাল দশটায় জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের  উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে  বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্ব ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।

বিকেলে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।প্রথম অধিবেশন শেষে। একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধিবেশন। প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলর। শুরু থেকে বিরতিহীনভাবে ৪ ঘন্টা চলবে ভোট গ্রহন।

সম্মেলনে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ও মাকসুদ আহমেদ বায়জিদ পান্না এই ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।অন্যদিকে সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, এডভোকেট তৌফিক আলী খান কবির, মোহাম্মদ সাইদুর রহমান তালুকদার সাঈদ, মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন ও দেলোয়ার হোসেন খান নান্নু এই  ৬ জন প্রার্থী  প্রতিদ্বন্দীতা করেছেন।নির্বাচনের আগে দল গোছাতে নতুন কমিটি কার্যকরি ভুমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
  
উল্লেখ্যঃ ২০০২ সালের ১৪ এপ্রিল সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে দ্বি-বার্ষিক জেলা কমিটি গঠিত হয়। ২০০৪ সালে ওই কমিটির মেয়াদোত্তীর্ন হলেও তা দিয়েই চলতে থাকে ২০০৯ সাল পর্যন্ত। ২০০৯ সালের ৯ জুন জেলা কমিটি ভেঙ্গে আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক করে প্রথমে ৫১ সদস্য এবং পরে ৫৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ২০১৩ সালের ১৪ মে সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কে সভাপতি ও এম.এ.রব মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৬৯ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই বছরের ৩ নভেম্বর ফের আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক ও স্নেহাংষু  সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি গঠিত হয়। যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা