কানাইঘাটে নয় মাসে নয় খুন ওসির দায়িত্বহীনতার পরিচয়
সিলেটের আলেমউলামা অধ্যুষিত একটি জনপদ কানাইঘাট উপজেলা। জেলা সদর থেকে এর দূরত্ব থেমন দূরে নয়। থানার বর্তমান ওসি আব্দুল আউয়াল থানায় যোগদানের পর থেকে কানাইঘাট থানায় প্রতিনিয়ত ঘটছে নিখোঁজ, খুন, অপহরণসহ ফৌজদারি নানা রকম অপরাধ। কয়েকগুন বৃদ্ধি পেয়েছে ভারতীয় চোরাচালান বাণিজ্য। উপজেলাটিতে রহস্যজনক ভাবে একের পর এক খুনের ঘটনা ঘটেই চলছে। সর্বশেষ খুন হন উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের জামায়াতের শ্রমিক সংগঠনের নেতা তিন সন্তানের জনক হাফিজ শিহাব উদ্দিন (৪৫)। এই হত্যার ঘটনায় প্রথম দিকে জামায়াতে আন্দোলন, মিছিল, মিটিং বেশ আলোচনায় আসলেও এখন থেমন একটা আলোচনা নেই শিহাব হত্যার বিষয়টি। শিহাব খুনের ঘটনায় এ পর্যন্ত সন্ধিগ্ন তিন আসামী সহ এজাহার নামী দুই আসামীকে আটক করেছে পুলিশ। অপরদিকে এই খুনের ঘটনার আলোচিত দুই আসামী এখনো পুলিশের ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন। যদি ঘাতক শাব্বির শিহাব খুনের ঘটনায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ দ্বারা জবাব বন্ধি দিয়েছে। অপরদিকে গত সপ্তাতে সন্ধিগ্ন ৩ আসামিকে রিমান্ডে নিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা করম উদ্দিন। কিন্তু এরা রিমান্ডে কি বলেছে তা প্রকাশ্যে আনতে রাজি নন মামলার আয়ূ। তদন্তের স্বার্থে নাকি তা গোপন রাখা হয়েছে।
সূত্রমতে কানাইঘাটে গত ৮ মাসে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে সবগুলোই আলোচিত। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আউয়াল ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর থানায় যোগদান করেন। তার যোগদানের পর গত ৮ মাসে গড়ে প্রতিমাসে একটি খুনের ঘটনা ঘটে। এর আগে অনেকগুলো খুন সংগঠিত হলেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় খুন যেনো ডাল-ভাতে রুপ নিয়েছে। বর্তমান ওসি যোগাদানের পর প্রথম হত্যাকান্ডের ঘটনা ঘটে ৭ নভেম্বর। এদিন রেজওয়ান আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয় সুরইঘাট এলাকার একটি পুকুর থেকে। নিহত রেজওয়ান উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি বিএনপির রাজনীতি করতেন। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। গত ৮ নভেম্বর উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ধলিবিল দক্ষিণ নয়াগ্রামের মসজিদের মুতাওয়াল্লী ফয়জুল হোসেনকে জবাই করে খুন করে তাঁরই চাচাতো ভাই সুলতান আহমদ। সুলতান আহমদকে স্থানীয়রা তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপার্দ করেন। গত ৩ নভেম্বর ২০২৪ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে মুনতাহা। নিখোঁজের আট দিন পর ১০ নভেম্বর উদ্ধার হয় মুনতাহার লাশ। পরিকল্পিত ভাবে অপহরণ করে শিশুটিকে খুন করা হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৪ শশুড় বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় চতুল এলাকার জুবায়ের আহমদের লাশ। চতুল সরুফৌদ গ্রামের শ্বশুরবাড়ির গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় জুবায়ের আহমদ (৫০) নামের ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ১৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যায় কানাইঘাট বাজারে প্রকাশ্যে দিবালোকে খুন হন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও পৌরসভার ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে আব্দুল মুমিন (২৮)। পূর্ববিরোধের জের ধরে খুন করা হয় মুমিনকে। গত ২২ নভেম্বর কানাইঘাট বাজার থেকে আইসক্রিম বিক্রেতা লাল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। শুধু গত নভেম্বর মাসেই কানাইঘাটে ৭টি খুনের ঘটনা ঘটে। চলতি বছরের ২০ জানুয়ারি রাত সাড়ে ১১টায় সাতবাক ইউনিয়নের লোভারমুখ বাজারের পার্শ্বে সালিক আহমদ (৪৮) খুন হন। গত ১০ মার্চ উপজেলার ডাউকেরগুল গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। গত ১৭ মার্চ দেশে ছুটিতে এসে খুন হন ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামের কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮)। গত ২৭ মে, একই গ্রামের জামায়াতে ইসলামীর শ্রমিক নেতা হাফিজ শিহাব উদ্দিন (৪২) খুন হন। কানাইঘাট উপজেলায় প্রকাশ্যে দিবালোকে খুন অস্বাভাবিক মৃত্যু এবং অপহরণের ঘটনায় জনমনে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। কেন খুন ও নানা রকম ফৌজধারি অপরাধের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেলো কানাইঘাট উপজেলায়? অনুসন্ধান বলছে, কানাইঘাট থানার বর্তমান ওসি একজন অপরিপক্ষ ওসি। তিনি তার নিজ দায়িত্ব পালনে থেমন সচেষ্ট নয়। তেল মারাটাই তার পছন্দের। যদিও এর আগে তিনি সিলেট কোতয়ালী থানার এসআই, এয়ারপোর্ট থানা ও শাহপরান (র.) থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন, সিলেট বিমান বন্দর থানার ইমিগ্রেশনে চাকরি করেছেন দীর্ঘদিন। ওসি আব্দুল আউয়ালের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। ছাত্র জীবনে তিনি জামায়াত শিবিরের রাজনীতি করলেও এখন তিনি পুরোটাই আওয়ামী লীগার হয়ে উঠেছেন। এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রনের চিন্তা বাদ দিয়ে তিনি মিঠা বালুর (চিনি) চোরাচালানের প্রতি নজর দিচ্ছেন বেশী। অনেকে কানাইঘাট থানাকে ভারতীয় চোরাচালানের স্বর্গরাজ্য হিসাবে পরিচয় দিচ্ছেন। কারণ কানাইঘাট-সিলেট বোরহান উদ্দিন রোড, ও হরিপুর গাছবাড়ী বাইপাস রোডটি এখন ভারতীয় চোরাচালানের জন্য বেশ নিরাপদ রোড হিসাবে পরিচিত। প্রতিদিন দিনে রাতে এই রোড দিয়ে আসে ভারতীয় চোরাচালানের পন্য, গরু, মহিষ, চিনি, চাপাতা, কসমেটিক্স, কিট। শিহাব হত্যাকান্ডের পিছনের রয়েছে এই চোরাচালানের গাড়ি থেকে চাঁদাবাজী একটি অজানা কাহিনী। চাঁদাবাজদের মাথার ব্যাথা হয়ে উঠে ছিলেন নিহত শিহাব। তবে শিহাব হত্যা কান্ডের পর তার ওসির আসল মুখোষ খুলতে শুরু করে। অনেকে তাকে সরলবাবা আবার চিনি বাবা নামে আখ্যায়িত করে ডাকতে শুনা গেছে। অনেকে বলেন, ওসি সোজা সরল মানুষ। মানুষকে কষ্ট দিতে চান না। কিন্তু চিনির ব্যবসার হিসাবে ঠিকই বুঝে নিতে জানেন। রাত হলেই থানায় দালাল আর চোরাকারবারিদের আনাগোনা বেড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কানাইঘাট থানা এলাকায় ভারতীয় চোরাচালানের ব্যবস্যাটি এখন বেশ জমজমাট। যার ফলে চোরাকারবারিরা থানার কনেষ্টবলকে আটক করে থানায় না দিয়ে গোলাপগঞ্জ থানায় হস্তাস্তর করেছিলো। ওসির ভূমিকা ছিলো নিরব দর্শকের মতো। বিভাগীয় মিটিংয়ে চোরাচালান প্রতিরোধে ডিআইজির এতো কঠোর বক্তব্যর পর কানাইঘাটে থেমে নেই ভারতীয় চোরাচালান। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ওসি আব্দুল আউয়ালকে সরিয়ে কানাইঘাট থানায় যেতে মরিয়া হয়ে উঠেন ময়মনসিং থেকে সিলেট রেঞ্জে বদলী হয়ে আসা ওসি সফিকুর রহমান। তিনি পুলিশের মাঝে দরবশে বাবা হিসাবে পরিচিত। যদি এমনটি হয় তাহলে অভাব হবার কিছু নেই। এনিয়ে নাকি চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন,‘কানাইঘাটে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। এই হত্যাকান্ডগুলো অনাকাঙ্খিত। এসব হত্যাকান্ডের সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান ও তদন্ত কাজ চলমান। জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানের বক্তব্য নিতে সরকারি ফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা