ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে সরকার নির্ধারিত মূল্যে ওএমএস চাল ও আটা বিক্রি শুরু


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:৩০

সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রমের আওতায় মেহেরপুরে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। গতকাল বুধবার (২ জুন) সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এরশাদ আলী।

উদ্বোধনী দিনে বিভিন্ন পেশাজীবীর মানুষ সরকারের নির্ধারিত মূল্যে চাল ও আটা সংগ্রহ করেন। সাধারণ মানুষেরা জানিয়েছেন, বাজার থেকে চাল ও আটা কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে। সরকারি মূল্যে পণ্য পেয়ে তাদের অনেক টাকা সাশ্রয় হবে এবং এ জন্য তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এরশাদ আলী জানান, আজ থেকে প্রতিদিন মেহেরপুর পৌরসভার পাশে ও ওয়াপদা সড়কের খাদ্য গুদাম থেকে জনপ্রতি ৫ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে এবং আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক নাসরিন কনা, মেহেরপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা দেবদুত রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন