ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:৩৬

দেশের পরিবেশ রক্ষায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই উপজেলা চত্বরে কয়েকটি গাছের চারা রোপন করেন এবং গাছ রোপনের মাধ্যমে বাস্তব প্রতিফলন ঘটাতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির মাঝে বিনামূল্যে ২১ হাজার ৬’শত ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে কৃষিবিদ আবু তারেক সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরণ আলম, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত