মাগুরা রিপোর্টার্স ইউনিটির ঐতিহাসিক অর্জন: সরকারি নিবন্ধন লাভ
মাগুরা জেলার সাংবাদিকতার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। দীর্ঘ ছয় বছরের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগের পর অবশেষে মাগুরা রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। গতকাল বুধবার (২ জুলাই) জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটির নিবন্ধনের স্বীকৃতি প্রদান করা হয়। প্রায় এক বছর আগে সংগঠনটি নিবন্ধনের জন্য মাগুরা সমাজসেবার জেলা কার্যালয়ে আবেদন করেছিল এবং দীর্ঘ যাচাই-বাছাই ও গোয়েন্দা সংস্থার ইতিবাচক প্রতিবেদনের পর এই স্বীকৃতি মিললো।
২০১৯ সালে কিছু স্বপ্নবাজ তরুণ সাংবাদিকের উদ্যোগে যাত্রা শুরু করা এই সংগঠনটি আজ মাগুরা জেলার অন্যতম বৃহৎ ও প্রভাবশালী সাংবাদিক সংগঠনে পরিণত হয়েছে। বর্তমানে ৮৬ জন নিবেদিত সদস্য নিয়ে সংগঠনটি শুধু সংবাদ পরিবেশনাই নয়, সামাজিক দায়বদ্ধতা, মানবিক সহায়তা ও জনকল্যাণেও সক্রিয় ভূমিকা রাখছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ. এন. কামরুল ইসলাম বলেন, "এটি শুধু একটি কাগজের সনদ নয়; এটি ছয় বছরের নীরব শ্রম, অবিচল দৃঢ়তা আর সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা মানুষের স্বীকৃতি। আমরা সাংবাদিকতাকে শুধু পেশা নয়, বরং এক মহান দায়িত্ব হিসেবে দেখি।" তিনি আরও জানান, বিগত বছরগুলোতে সংগঠনটি সংবাদ পরিবেশনার পাশাপাশি ডেঙ্গু সচেতনতা, অসহায়দের জন্য শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং প্রশিক্ষণমূলক সেমিনার আয়োজন করেছে।
এই অর্জন উদযাপনে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাগুরা রিপোর্টার্স ইউনিটির অর্জনকে অভিনন্দন জানিয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন, নিবন্ধনের পর আরও পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই অর্জন সংগঠনের গতি আরও ত্বরান্বিত করবে এবং মাগুরায় তথ্যনির্ভর ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিনিয়র সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাশার আকন্দ মন্তব্য করেন, "মাগুরা রিপোর্টার্স ইউনিটি এখন শুধু একটি সংগঠন নয়—এটি এখন সত্য, সাহস ও সংগ্রামের প্রতীক।" প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান বলেন, "সংগঠনটির নিবন্ধনের স্বীকৃতি মাগুরা জেলার সাংবাদিক সমাজকে উজ্জীবিত করেছে। এই শক্তিকে ধারণ করে সকল অপসাংবাদিকতা রুখতে পারলেই তবেই কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি