পটিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ১
চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ আব্দুল মাবুদ প্রকাশ দুদু মিয়া (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মাবুদ পটিয়া পৌর সদরের ৬নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির মৃত আবুল বশরের ছেলে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে পটিয়া পৌর সদরের দক্ষিণঘাটাস্থ নুরী জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পটিয়া থানার এসআই রিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ আব্দুল মাবুদকে ৬নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো একটি মাদকদ্রব্য মামলা রয়েছে। সে চিহ্নিত বড় ইয়াবা ব্যবসায়ী।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied