ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে: ছয় মাসে ৯৯ জন নির্যাতিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৪:৫১

রাজশাহীতে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের (২০২৫) জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অন্তত ৯৯ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এই তথ্য প্রকাশ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।

লফসের ডকুমেন্টেশন সেলের হিসাব অনুযায়ী, এই ছয় মাসে ৬৮ জন নারী এবং ৩১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, নিখোঁজ, যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন, গৃহবধূ নির্যাতন, ব্ল্যাকমেইল এবং ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অপরাধ।

রাজশাহীর বিভিন্ন উপজেলায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে: পুঠিয়ায় আরজানা বেগম (৬৭) এর বিষপানে আত্মহত্যা, বাঘায় ৪০ বছর বয়সী এক নারীর গণধর্ষণ, তানোরে মারুফা (৩০) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, পুঠিয়া ও বেলপুকুরে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার একাধিক অভিযোগ, নগরীতে হেলেনা আক্তার (৩৫) কে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে এক নারী খুন ও আরেক নারী আহত, এবং মোহনপুরে এক শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ। এছাড়া, বাগমারা, তানোর, পবা ও গোদাগাড়ীতে শিশু ধর্ষণ, শ্লীলতাহানি, আত্মহত্যা ও নিখোঁজের একাধিক ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ এবং নগরীর চন্দ্রিমা, কর্ণহার ও দুর্গাপুর থানা এলাকায় শিশু অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের একাধিক ঘটনাও এই পরিসংখ্যানে উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী (জানুয়ারি–জুন ২০২৫), এই সময়ের মধ্যে ৬টি হত্যা, ৪টি হত্যার চেষ্টা, ১৯টি আত্মহত্যা, ৩টি আত্মহত্যার চেষ্টা, ১টি বলাৎকার, ১৭টি ধর্ষণ, ২টি গণধর্ষণ, ৬টি ধর্ষণের চেষ্টা, ১টি ধর্ষণের পর হত্যা, ৪টি অপহরণ, ৫টি নিখোঁজ, ৮টি যৌন নির্যাতন এবং ২৩টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, "সংবাদপত্রে প্রকাশিত তথ্যের বাইরেও অনেক ঘটনা রয়েছে যেগুলো চাপা পড়ে যায়। এসব ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।" তিনি আরও বলেন, "যৌতুক, পরকীয়া, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, পরিবারে অবনতি ও শিক্ষার অভাব—এই সব মিলিয়ে রাজশাহীতে নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।"

লফস সংস্থা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার