ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২৫ বিকাল ৫:২৫

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত সাত দিনব্যাপী বাংলাদেশ আম উৎসবে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য একাত্তর বাংলা টিভির কাতার প্রতিনিধি রিয়াজ হোসাইন সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার হাতে এই সম্মাননা তুলে দেন।

কাতার দূতাবাস আয়োজিত এই আম উৎসব সফল করতে সাংবাদিক রিয়াজ হোসাইন সাদ্দাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কাতার থেকে প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করে আসছেন। গত জুলাই বিপ্লবের আন্দোলনেও এই সাংবাদিকের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও, রিয়াজ হোসাইন সাদ্দাম কাতারে বাংলাদেশ দূতাবাসের একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন এবং প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার এই সামগ্রিক অবদান বিবেচনা করেই তাকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সাদ্দাম এই বিশেষ সম্মাননা পেয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও মান্যবর রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা