ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

'ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে, লড়াই চলছে': কুড়িগ্রামে নাহিদ ইসলাম


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৫ বিকাল ৫:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও, সেই ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। তিনি অভিযোগ করেন, "এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে।"

তিনি আরও বলেন, "কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাই।"

আজ বুধবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজারহাটের পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভায় কুড়িগ্রামের ৯ উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ যোগ দেন। পরে কুড়িগ্রামের পদযাত্রা শেষে জেলার ফুলবাড়ী উপজেলায় আবারও একটি পথসভা শেষে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার