হাজীগঞ্জের আজাদ সরকার হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার আসামী মিঠু কাজী হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার কাজী বাড়ির মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মামলার ঘটনার পর হতে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ মামলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, মোবারক কাজীসহ কয়েকজন কারাগারে রয়েছেন। এছাড়া মামলার আরও কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।
গেল বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, আসামীকে রাতেই নারায়নগঞ্জ থেকে চাঁদপুরে নিয়ে আসা হবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Aminur / Aminur
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত