পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
পাবনার আতাইকুলায় পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে বনগ্রাম বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী ৪০। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১০ জন। বাসের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর হাইওয়ে থানা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
তিনি বলেন, দুইজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত