ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক দেখালেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক দেখালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। মহিলা ও শিশু অধিদপ্তরের আওতায় এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অনলাইন আবেদন পরবর্তী তিন স্টেপে যাচাই বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতি নিশ্চিতকরণে দিনরাত কাজ করে প্রকৃত উপকারভোগীর তালিকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা জেলার অন্য কোনো উপজেলায় হয়নি। এটা উপজেলায় নজির স্থাপন করলেন তিনি।
এনিয়ে প্রকৃত উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।চূড়ান্ত তালিকায় নির্বাচিত উপকারভোগী সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের রেহেনা খাতুন বলেন, ইউএনও স্যার কোনো টাকা ছাড়াই আমার নাম দিয়েছেন। আমি তার এই কাজের জন্য খুব খুশি হয়েছি। আলালপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ডলি খাতুন বলেন, আমার কাছে অনেকেই টাকা চাইলেও আমি কাউকে টাকা না দিয়ে তালিকায় নাম পেয়ে আমি খুব খুশি।
গত ২৬ জুন বৃহস্পতিবার উপজেলার চারটি ইউনিয়নে আলাদা আলাদা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম গণশুনানি করে একটি প্রাথমিক তালিকা তৈরি করেন ইউএনও মোঃ মনিরুজ্জামান। পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে আবারও যাচাই বাছাই করে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরও অভিযোগের প্রেক্ষিতে আবারও তদন্ত করে চূড়ান্তকরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার এই অভিভাবক আরও বলেন যারা যোগ্য হওয়ার পরেও যাদেরকে উপকারভোগীর তালিকায় রাখতে পারা যাচ্ছে না পরবর্তীতে অন্য কোনো প্রকল্পে তাদের সুবিধা দেওয়া হবে। এই উপজেলায় কেউ সুবিধাবঞ্চিত থাকবেনা বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত