ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দলীয় মামলার প্রথম লক্ষ্য পেশাদার গণমাধ্যমকর্মীদেরকে এজাহার ভূক্ত করা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ৩:৪৯

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক বছর আগে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে আরও একটি মামলা হয়েছে। গত বুধবার (২ জুলাই) খালিয়াজুরী থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজলু মিয়া বাদী হয়ে এই মামলাটি করেছেন।

বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় ১৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে এবং ২ নম্বর আসামি খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রব্বানী জব্বারকে। আসামিদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি-বেসরকারি চাকুরিজীবী এবং সাংবাদিকও রয়েছেন।

জেলায় কর্মরত সাংবাদিকরা জানান, সাম্প্রতিক মাসগুলোতে নেত্রকোণায় বিএনপির পক্ষ থেকে করা মামলাগুলোতে পেশাগত সাংবাদিকদের ফাঁসানো হচ্ছে। গণমাধ্যম কর্মীরা এটিকে "ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ" এবং স্বাধীন সংবাদ প্রবাহে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তাদের দাবি, গত কয়েক মাসে ১০ জনের বেশি সাংবাদিককে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে।

এই মামলায় যুগান্তরের খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে ৫১ নম্বর আসামি এবং সকালের সময় উপজেলা প্রতিনিধি মৃণাল কান্তি দেবকে ১০৬ নম্বর আসামি করা হয়েছে। সাংবাদিক শফিকুল ইসলাম দাবি করেছেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং তাকে অহেতুক হয়রানি করা হচ্ছে। মৃণাল কান্তি দেবও একই ধরনের অভিযোগ করেছেন।

এজাহারে বাদী মজলু মিয়া উল্লেখ করেছেন, গত বছরের ১৬ জুলাই বিএনপি কার্যালয়ে সভা চলাকালে আসামিরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিনি জানান, "দলীয়ভাবে সিদ্ধান্ত হয় মামলা করতে হবে। তাই আমি মামলার বাদী হয়েছি।" তবে এরপর তিনি অপর প্রশ্নের উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

খালিয়াজুরী প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ বলেছেন, সাংবাদিক শফিকুল ইসলাম ও মৃণাল দেব পেশাদার সাংবাদিক। সহিংসতাসংক্রান্ত অভিযোগ এনে তাদের এভাবে আসামি করা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন মামলার বিষয়ে তার অজ্ঞতা প্রকাশ করে বলেছেন, বাদী তার সঙ্গে পরামর্শ করেননি। তিনি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকবুল হোসেন জানান, মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু আসামি অন্য মামলায় কারাগারে রয়েছেন বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার