ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ঠাকুরগাঁওয়ের খবরের সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ-এর জেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম রঞ্জু। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদের (এমকেপি) ট্রেনিং সেন্টারে আয়োজিত ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন তারা।
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ১) মো: কামরুল হাসান (সময়ের কণ্ঠস্বর), সহ-সভাপতি ২) প্রশান্ত কুমার দাস (সম্পাদক, বাংলার আলো বিডি), সহ-সম্পাদক ১) মো. নূরে আলম শাহ্ (দি ডেইলি সান), সহ-সম্পাদক ২) মূসা রাখাল (বাংলাদেশ প্রেস), সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল (নাগরিক ভাবনা), অর্থ বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান (দৈনিক নওরোজ), দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন (সবুজ নিশান), প্রচার সম্পাদক মো. সোহেল পারভেজ (এমকে টিভি), ক্রীড়া সম্পাদক এসএম মনিরুজ্জামান মিলন (বার্তাবাজার), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন (আজকের পত্রিকা), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অন্তর রায় প্রিন্স (বিডি২৪রিপোর্ট), কার্যনির্বাহী সদস্য- ১) মো. জাকির হোসেন মিলন (সম্পাদক, ঊষার আলো), ২) আপেল মাহমুদ (নয়া দিগন্ত), ৩) কুদরত আলী (একুশে সংবাদ), ৪) গৌতম কুমার বর্মণ (ঢাকাওয়েভ) ৫) মো. আল ফয়সাল অনিক (দৈনিক জবাবদিহি)।
বার্ষিক সাধারণ সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, উদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা যুবলীগের সহ-সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার প্রকাশক মো: জাকারিয়া প্রামাণিক, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. শাহীন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু শুভেচ্ছা বক্তব্যে বলেন, আগামী দিনে ঠাকুরগাঁওয়ের অনলাইন সাংবাদিকদের একটাই প্লাটফর্ম হবে, আর তা হবে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এবং সে লক্ষে আমরা কাজ করে চলেছি। তারা বলেন, দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে কাগজের পত্রিকা সীমিত হয়ে আসবে বলেই মনে হয়। বিশ্বের অনেক দেশে কাগজের পত্রিকা আর নেই। যারা অনলাইন সাংবাদিকতার কথা শুনলে একসময় নাকসিটকাতেন এখন তারাই অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।কাজেই অনলাইন প্রেসক্লাবের গুরুত্ব অপরিসীম।
তারা আরো বলেন, অপসাংবাদিকতা রুখে দিয়ে ঠাকুরগাঁওয়ের সকল অনলাইন সাংবাদিকদের এক কাতারে আনতে এবং সাংবাদিকদের বিপদে-আপদে পাশে থাকবে এ সংগঠন। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে এ সময় তারা সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুরজামান রনি।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা