‘আমাকে পাকিস্তানি হিসেবে চালিয়ে দেওয়া যায়’
একসময় ভারত-পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ছিল স্বাভাবিক। যেমন পাকিস্তানেও দারুণ জনপ্রিয় হিন্দি সিনেমা, বলিউড তারকারা। যাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত কিংবা কারিনা কাপুররাও।
কিন্তু পেহেলগামে হামলার পর দুই দেশের সামগ্রিক সম্পর্কই এখন অস্বাভাবিক! শোবিজের বিষয়টি ভিন্ন হলেও তাতেও পড়েছে ছেদ। পাকিস্তানের তারকাদের ওপরেও নানান কঠোর নিষেধাজ্ঞাও দিয়েছে ভারত।
এমন আবহে অভিনেত্রী কারিনা কাপুরের মন্তব্য নিয়ে নানা চর্চা! এক সাক্ষাৎকারে মজার ছলে কারিনা বলেছিলেন, 'আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই আমাকে পাকিস্তানি বললেও দিব্যি চালিয়ে দেওয়া যাবে!'
বলে রাখা ভালো, কারিনা তার ক্যারিয়ারের শুরুতেই ‘রিফিউজি’ ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর ‘কুরবান’ ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে দেখা যায়। এছাড়াও ২০১২ সালে পাকিস্তানে এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, স্বামী সাইফ আলি খানের বেশ কিছু আত্মীয়-পরিজন এখনও পাকিস্তানে রয়েছেন। তারা প্রায়ই ফোন করে অভিনেত্রীকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান।
কারিনা এও জানান, সময় সুযোগ পেলে নিশ্চয় যাবেন। শুধু তাই নয়, বছর দশেক আগেও পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেখানকার শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতটা, তা বোঝাতেই সেখানে যেতে চেয়েছিলেন।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?