ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি ‘গুডু আরিফ’ গ্রেপ্তার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৪-৭-২০২৫ বিকাল ৬:৩৬

পটুয়াখালী থানায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মো. আরিফুর রহমান ওরফে গুডু আরিফ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকার মাছের আড়ত সংলগ্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আরিফ ছদ্মবেশে ‘বাপ্পী’ নামে নিজেকে পরিচয় দিয়ে ওই এলাকায় ভাসমানভাবে বসবাস করছিলেন। চতুর কৌশলে নিজের আসল পরিচয় গোপন রেখে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকায় সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০০৯ সালে আদালত আরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়াও, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি পৃথক মামলায় তিন বছরের সাজা পরোয়ানাও রয়েছে। সেই মামলার রায় হওয়ার পরও তিনি আত্মগোপনে ছিলেন এবং পলাতক হিসেবে পুলিশের খাতায় অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' আসামিদের একজন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী শহরে তিনি একসময় ‘গুডু আরিফ’ বা ‘সন্ত্রাসী আরিফ’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও অপরাধ সংশ্লিষ্টতার তথ্য রয়েছে এবং এলাকায় একসময় তার ব্যাপক দাপট ও সন্ত্রাসী কার্যক্রম ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার