ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামে প্রায় ৪ লাখ টাকার অবৈধ অকটেনসহ ১ পাচারকারী আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৫ বিকাল ৬:৩৮

কোস্ট গার্ড শুক্রবার (৪ জুলাই ২০২৫) চট্টগ্রামের ব্রিজ ঘাট এলাকা থেকে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেনসহ এক পাচারকারীকে আটক করেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আজ বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পাচারকারীদের বোট থেকে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘটনাস্থল থেকে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেনসহ পাচারকারী মো. শহিদ (৩০), চট্টগ্রামের বাসিন্দা, কে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার