ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

হাসারাঙ্গাকে সামলাতে যে পরিকল্পনা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২৫ বিকাল ৬:৪৯

৭ ওভার ৫ বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট। এটা বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভানিন্দু হাসারাঙ্গার বোলিং ফিগার। ভালো শুরুর পর এই লেগিকে সামলাতে গিয়েই ধস নামে বাংলাদেশের ইনিংসে। তাই এবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে হাসারাঙ্গাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘দেখুন—আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে গত ম্যাচের ব্যাপারে। সেখানে কোচ আমাদের কিছু তথ্য দিয়েছে। গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি সেখানে একটাই তথ্য—এরকম উইকেটে যারা থিতু হবে তাদের ম্যাচ শেষ করতে হবে। কারণ উইকেটে গিয়েই...নতুন ব্যাটারদের জন্য কঠিন।'

'ওদের ভালো মানের স্পিনার আছে। তাদের বিপক্ষে ব্যাটিং করা....। যারা থিতু হওয়া ব্যাটার থাকবে তাদের কাজ হবে ইনিংস যত লম্বা করা যায়। হাসারাঙ্গার বিপক্ষে বাঁহাতি ব্যাটার যারা থাকবে তাদের বেশি খেলা উচিত। কারণ বাঁহাতিদের বিপক্ষে সে কম ইফেক্টিভ, যতটা ডানহাতি ব্যাটারদের বিপক্ষে। এরকম কিছু তথ্য আমাদের দেয়া হয়েছে যেগুলো সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি।’

কলম্বোর উইকেটে ব্যাটারদের সর্তক থাকার পরামর্শ তামিমের, ‘দেখুন—এখানে যে রকম উইকেট তাতে এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে যারা উইকেটে থিতু হবে তাদের আসলে অনেক লম্বা ইনিংস খেলতে হবে। আমি আর শান্ত ভাই যেভাবে থিতু হয়েছিলাম ওখানে যদি আমরা কয়েকটা ওভার থাকতে পারতাম—অন্তত ৫ থেকে ১০ ওভার। যদিও আরও খানিকটা থিতু হতে পারতাম তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বেরিয়ে আসতো এবং পরবর্তী ব্যাটারদের জন্য সহজ হয়ে যেতো। আমার বার্তা থাকবে যারা থিতু হবে তাদের যেন শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে, ম্যাচটা বের না হওয়া পর্যন্ত। কারণ নতুন ব্যাটার যদি উইকেটে যায় তাহলে জন্য একটু কঠিন সময়।’

দলের লক্ষ্য নিয়ে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘দলের লক্ষ্য হচ্ছে—যেহেতু তিন ম্যাচের সিরিজ, একটা হয়েছে এবং সামনে আরও দুই ম্যাচ বাকি আছে। আমরা দুই ম্যাচের চিন্তা করছি না, কারণ সামনের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ সিরিজে টিকে থাকতে। আমাদের সবার সামনের ম্যাচে ফোকাস থাকবে।’

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা