ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ, থাকবেন লিটন?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ১২:৩০

প্রথম ওয়ানডে জিতেই সিরিজে এগিয়ে যাওয়ার বড় সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসে পড়া দলটিকে ৭৭ রানে হারায় শ্রীলঙ্কা। আরেকটি ম্যাচ হারলেই মেহেদী হাসান মিরাজের দল সিরিজ হাতছাড়া করবে। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নামছে বাংলাদেশ। 
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। তার আগে আলোচনায় সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ে দারুণ অধারাবাহিক লিটন দাস। সবমিলিয়ে আজ বাংলাদেশ দলের একাদশ কেমন হবে সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। উইকেটরক্ষক ব্যাটার লিটন ওয়ানডে ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন। গত ম্যাচেও করেছেন চার বল খেলে আউট হয়েছেন শূন্য–তে।
এ ছাড়া গতকাল ম্যাচ পূর্ববর্তী অনুশীলনেও ছিলেন না লিটন। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচের একাদশে তিনি থাকছেন না। এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন রিশাদ হোসেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে তাসকিন আহমেদও দ্বিতীয় ওয়ানডেতে থাকতে পারেন বিশ্রামে। 
সেক্ষেত্রে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ :
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল