ভোলায় প্রায় ৭ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল, পলিথিন ও বিদেশি সিগারেট জব্দ
বাংলাদেশ কোস্ট গার্ড ভোলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭ কোটি ৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি এবং শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে। আজ শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঢাকা থেকে ভোলাগামী এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮ শত ৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬ শত শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলায়, অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টমসে এবং আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত