গুরুদাসপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ নুর নবী নামের এক মাদক ব্যবসায়ীকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিম আটক করেছে।
শুক্রবার (৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার খামার পাথুরিয়া গ্রামের নুর নবীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। নুর নবী ওই গ্রামের রুহুন নবীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গাঁজা ব্যবসায়ী নূরুন নবীর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টহল টিম অভিযান চালিয়ে গাঁজাসহ নুর নবী নামের ওই ব্যক্তিকে আটক করে। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি