মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
বাগেরহাটের মোড়েলগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে ১৪ ইউনিয়নের আওয়ামী লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় এসব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার আদেশের চিঠি প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জিউধরা ও বারইখালী ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের নির্বাচনী পৃথক দুটি পথসভায় জেলা নেতৃবৃন্দ বিদ্রোহীদের বহিষ্কার আদেশের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। দলের শৃংখলা ভেঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারীদের দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেবে না বলে পথসভায় জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও পৌরসভার মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার।
বিকেলে জিউধরার লক্ষ্মীখালী বাজার ও রাতে বারইখালী তেঁতুলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত পৃথক পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. অজিয়ার রহমান পিকলু, জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ এ বাকী তালুকদার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক হাওলাদার মাহফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফা খানম, সহ-সভাপতি অধ্যাপিকা আফরোজা খানম, শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, বারইখালী ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল ও জিউধরা ইউনিয়ন নৌকা প্রতিকের প্রার্থী চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর মোড়েলগঞ্জের ১৬টি ইউনিয়নের ১৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’