ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫-৯-২০২১ বিকাল ৫:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না বলে ঝিনাইদহ যুবলীগের বর্ধিত সভায় মন্তব্য করেছেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ। তিনি বলেন, করোনা মহামারীকালেও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা যুবলীগের বর্ধিত সভার প্রধান বক্তা সুব্রত পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন শিগগিরই বাস্তবায়িত হবে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ জেলা যুবলীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্ব ও সাহসিকতায় পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। পরশ-নিখিলের নেতৃত্বে বর্তমান যুবলীগ একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছে। করোনার এই মহামারীতে যুবলীগের মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবলীগকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঝিনাইদহসহ বিভিন্ন সাংগঠনিক বিভাগের জেলাসমূহে বর্ধিত সভা শুরু হয়েছে। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক, সাাংগঠনিক সম্পাদকসহ অতিথিবৃন্দ এসব কথা বলেন।

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সম্মেলন সামনে রেখে আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা কমিটির বর্ধিত সভা ১ বছর ৮ মাস পর আজ অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক  সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। এছাড়াও বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাড. এম. হাসানুজ্জামান তুষার, মো. শেখ জসিম উদ্দিন।

জেলা যুবলীগ আহ্বায়ক আশফাক মাহামুদ জনের সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. বাশিদুজ্জামান রাসেলেন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান, মো. রাজু আহম্মেদ, মো. শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো আন্দোলন-সংগ্রামে ঝিনাইদহ জেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তত থাকার আহ্বান জানান। বর্ধিত সভায় যুবলীগের ৬ উপজেলা, ৬ পৌরসভাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক